নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদাকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) বেলাব থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শারমিন আক্তার খালেদা বেলাব উপজেলার মাটিয়ালপাড়া গ্রামের মো. আব্দুল সাত্তার শেখের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, শারমিন আক্তার খালেদা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাব থানায় দায়ের করা ১৬ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছিল।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, বিশেষ অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি শারমিন আক্তার খালেদাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।