সচিব সালাহউদ্দিন নাগরী আরও ১ বছর

রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এজেএম সালাহউদ্দিন নাগরী আরও এক বছর থাকছেন। এ ছাড়া বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমানকে একই পদে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গত বৃহস্পতিবার জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সালাহউদ্দিন নাগরী গত আগস্ট থেকে চুক্তিভিত্তিক নিয়োগের ভিত্তিতে জনবিভাগের সচিব পদে দায়িত্ব পালন করে আসছেন।

অন্যদিকে পিএসসির সচিব মো. ফজলুর রহমানের (৫৯) বছরপূর্তিতে ২৭ নভেম্বর ২০২৬ তারিখ হতে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়। একই দিনে অপর এক প্রজ্ঞাপনে তাকে ওই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।