চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকাগামী ঢাকা মেইলে এ ঘটনা ঘটে।

ট্রেনটি ইয়ার্ড থেকে স্টেশনে যাচ্ছিল। এতে কোন যাত্রী ছিল না। আগুন দেয়ার পরপরই রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ট্রেনটি দেওয়ানহাটের ইয়ার্ড থেকে স্টেশনে আসার সময় কদমতলীতে পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন দেওয়া হয়। দুয়েক মিনিটের মধ্যে রেলের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ট্রেন নির্ধারিত সময় রাত পৌনে ১২টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। ট্রেনের সিটে আগুন দেয়ার খবরে  রেলওয়ে পুলিশ ট্রেনটি পরিদর্শন করেছে।