গোপালগঞ্জ থেকে এইচএসসি সম্পূরক পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, গোপালগঞ্জ থেকে এইচএসসি সম্পূরক পরীক্ষার ৫টি কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে শিক্ষা বোর্ডের ভাষ্য, গোপালগঞ্জ জেলায় এইচএসসি সম্পূরক পরীক্ষা নেয়ার অনুকূল পরিবেশ না থাকায়, ওই ৫ কেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে নেয়া হবে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দিয়েছে শিক্ষা বোর্ড।