পুলিশ সুইমিং কমপ্লেক্সের উদ্বোধন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১২:০৬ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘পুলিশ সদস্যদের ফিটনেসের জন্য সাঁতার অত্যন্ত ভালো ব্যায়াম। সাঁতার এমন একটি ব্যায়াম, যা শরীরের সব অংশ সচল করে। এটি মন এবং শরীর দুটোই চাঙ্গা রাখে।’

গতকাল রবিবার বিকেলে রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্সে নবনির্মিত বাংলাদেশ পুলিশ  সুইমিং কমপ্লেক্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এপিবিএনের অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশ পুলিশের একটি সুইমিংপুলের অভাব দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। আধুনিক এ সুইমিং কমপ্লেক্স নির্মাণের মধ্য দিয়ে আজ সে অভাবপূরণ হলো। পুলিশ এবং তাদের পরিবারের সদস্যদের সাঁতার শেখার জন্য নবনির্মিত সুইমিং কমপ্লেক্সটি অনন্য সুযোগ সৃষ্টি করবে। এ ছাড়াও তিনি ক৯ কবহহবষ এয়ারপোর্ট এপিবিএন ব্যারাক, অন দি জব ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন। প্রকল্পটি প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এ পুলের দৈর্ঘ্য প্রায় ৫০ মিটার ও প্রস্থ ২৫ মিটার এবং গভীরতা সাড়ে আট ফুট হতে সাড়ে ছয় ফুট–যা ১০টি লেনে বিভক্ত। এতে একসঙ্গে ৩৩৬ জন বসে খেলা দেখতে পারবে। এ ছাড়াও খেলোয়াড়দের জন্য অত্যাধুনিক জিমের পাশাপাশি একটি স্টিম বাথ ও একটি সনা বাথের ব্যবস্থা রয়েছে। এতে ওয়াটার পোলো খেলারও সুবিধা আছে।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত