পাখি ধরতে ভারতে ঢুকে পড়েন পাকিস্তানি যুবক, অতঃপর ...

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ পিএম

পাখি ধরতে গিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন মেহবুব আলি নামের (৩০) এক পাকিস্তানি যুবক। গুজরাতের কচ্ছ সীমান্তের কাছ থেকে তাকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার কচ্ছ সীমান্তের কাছে সন্দেহজনকভাবে ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহবুব বলেছেন, তিনি কাঁকড়া এবং পাখি ধরতে ভারতে ঢুকে পড়েছিলেন। তার কাছ থেকে একটি পেঁচা উদ্ধার করা হয়েছে।

বিএসএফ সূত্র জানিয়েছে, কচ্ছ সীমান্তের কাছে ‘হরামি নালা’ নামের একটি খাল আছে। এটি ভারত-পাকিস্তানের মাঝে প্রাকৃতিক সীমান্তরেখা হিসেবে কাজ করে। খালটির কাছে যুবককে ঘুরতে দেখা গিয়েছিল। তার উদ্দেশ্য কী ছিল, সত্যিই পাখি এবং কাঁকড়া ধরতে এসেছিলেন কিনা, জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন:ঈশ্বর মঙ্গল করুক’ সৌদির জাতীয় দিবসে ইসরায়েলের বার্তা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত