প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:২৬ পিএম

ঢাকার কেরানীগঞ্জে এক যুবকের বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি রোড এলাকার এ ঘটনায় বুধবার দুপুরে রনি (৩৪) নামে ওই যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন শিশুর মা। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

অভিযোগে বলা হয়, শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি রোড এলাকার কাশেম মিয়ার বাড়িতে ভাড়া থাকে শিশুর পরিবার। গত মঙ্গলবার শিশুর বাবা-মা কেউই বাসায় না থাকায় তাকে ধর্ষণের চেষ্টা করে বাড়িওয়ালার দুঃসম্পর্কের ভাগ্নে রনি। এ সময় শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলে পালিয়ে যায় সে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই চাঁন মিয়া জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি ও অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত