লবঙ্গ চা রোগ সারাবে

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১২:৪১ এএম

অধিকাংশ মসলাই পুষ্টিগুণে ভরপুর এবং আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুত করতে ব্যবহৃত হয়। এর মধ্যে লবঙ্গ একটি মসলা। যা ওজন কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জ¦র ও সর্দি-কাশি সারাতেও দারুণ কার্যকর। হজমশক্তি বাড়াতেও সাহায্য করে লবঙ্গ। লবঙ্গের মতো লবঙ্গ চা খাওয়াও দারুণ উপকারী।

ওজন কমায় লবঙ্গ চা। সঙ্গে সঙ্গে হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। ফ্যাট-বার্ন প্রক্রিয়াকে আরও দ্রুত করে।

লবঙ্গে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের নানা ধরনের সংক্রমণ দূর করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করে।

লবঙ্গ চা অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যা চেহারায় বার্ধক্যের ছাপ পড়া আটকায়।

সাইনাস থেকে মুক্তি দেয় লবঙ্গ চা। সাইনাস থেকে মুক্তি পেতে দিনে দুবার লবঙ্গ চা খেতে পারেন। লবঙ্গে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে, যা আমাদের শরীরকে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচায়।

সিজনাল জ¦র নিরাময়েও এই চা দারুণ কার্যকর। মাড়ি, দাঁতের ব্যথা এবং ফোলা মাড়ি থেকে মুক্তি দেয়।

লবঙ্গ চা আমাদের মুখ থেকে ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে, যার ফলে দাঁতের সমস্যা থেকে দ্রুত ত্রাণ পাওয়া যায়। এ ছাড়া এই চা কাশি কমাতেও ভালো কাজ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত