ঢেঁড়স তাজা রাখবেন যেভাবে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ এএম

সবজি ঢেঁড়স খুব তাড়াতাড়ি পচে যায়। ঢেঁড়স কিনে যাতে কয়েক দিন টাটকা রেখে খেতে পারেন জেনে নিন তার কৌশল ঢেঁড়স কেনার সময় দেখে নিন কোনগুলো একটু নরম। বেশি শক্ত ঢেঁড়স না কেনাই ভালো। আর বেশি বীজওয়ালা এবং লম্বা ঢেঁড়স কখনই কিনবেন না। সব সময়ে মাঝারি মাপের ঢেঁড়স কিনুন। বেশি বড় ঢেঁড়স খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

অনেকেই বাজার থেকে ঢেঁড়স কিনে এনেই সোজা ফ্রিজে ঢুকিয়ে দেন। কিন্তু একসঙ্গে অনেক ঢেঁড়স রাখলে দ্রুত পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প করে ঢেঁড়স নিয়ে একেকটা খবরের কাগজে মুড়িয়ে তবেই ফ্রিজে রাখুন।

অন্য কোনো সবজি অথবা ফলের সঙ্গে রাখবেন না ঢেঁড়স। সব সময় আলাদা জায়গায় রাখুন এই সবজি। এমনকি ফ্রিজে রাখলেও আলাদাভাবে রাখুন। তবেই এই সবজি ভালো থাকবে অনেক দিন পর্যন্ত।

সবসময় শুকনো জায়গায় রাখুন ঢেঁড়স। ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় রাখলে খুব তাড়াতাড়ি পচে যায় ঢেঁড়স। তাই যেখানে ঢেঁড়স রাখবেন, খেয়াল রাখবেন সেখানে যাতে কোনোভাবে পানি না লাগে।

বাজার থেকে ঢেঁড়স কিনে এনে একটা শুকনো জায়গায় ছড়িয়ে রাখুন, যাতে এর ওপর থাকা পানি শুকিয়ে যায়। তারপর একটি শুকনো কাপড়ে ঢেঁড়সগুলো মুড়িয়ে এয়ারটাইট বাক্সে ঢুকিয়ে রাখুন। এই উপায়ে দীর্ঘদিন ভালো থাকবে ঢেঁড়স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত