যেভাবে হবে বাংলাদেশ উইমেন্স সুপার লিগ

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১১:০৮ এএম

আগামী মাসে মাঠে গড়াবে নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ উইমেন্স সুপার লিগ। এই লিগ দিয়ে ক্রিকেট ও হকির পর ফুটবলও পা দিলো ফ্র্যাঞ্চাইজি যুগে।

ফ্র্যাঞ্চাইজি লিগ হতে পারে দুটি ভেন্যুতে। বাফুফের প্রথম পছন্দ বঙ্গবন্ধু স্টেডিয়াম। কিন্তু মে মাসের মধ্যে সংস্কারকাজ শেষ না হলে খেলা হবে বসুন্ধরা কিংস অ্যারেনা ও সিলেট জেলা স্টেডিয়ামে।

ফ্র্যাঞ্চাইজির দল নিয়েও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেয়নি বাফুফে। ৫টি বা ৬টি দল নিয়ে হতে পারে এই লিগ। ম্যাচসংখ্যা হতে পারে ১৯ থেকে ২৪। তবে দুই রাউন্ডে হবে খেলা। ‘এ’ , ‘বি’ ও ‘সি’ এই তিন ক্যাটাগরিতে ফুটবলার বাছাই করা হবে। প্রতিটি দল ১৮ জন খেলোয়াড় নিতে পারবে। তাদের মধ্যে প্রতিটি দল খেলাতে পারবে পাঁচজন করে বিদেশি। দক্ষিণ এশিয়া থেকে দুজন ও বাকি অঞ্চল থেকে নেওয়া যাবে তিনজন ফুটবলার।

উদ্যোগটা মূলত নিয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট ও মার্কেটিং প্রতিষ্ঠান কে স্পোর্টস। প্রতিষ্ঠানটি ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ চালুর জন্য প্রাথমিক কিছু প্রস্তাব দিয়েছে বাফুফেকে। বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তারের অধীনে আরেকটি কমিটি গঠন করা হবে।

সেই কমিটি আন্তর্জাতিক ফুটবলারদের ছাড়পত্র, স্টেডিয়ামের সুযোগ–সুবিধা ও ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার বিষয়গুলোর তদারক করবে। আপাতত লিগ শুরুর প্রাথমিক সময় নির্ধারিত হলেও সবকিছুই মূলত বাকি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত