খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ে মুশফিকরা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০১:৩৪ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্স। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুশফিকুর রহিমের চিটাগং। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা দেড়টায় শুরু হয়েছে দুই দলের ম্যাচ।

আসরে প্রথম জয়ের সন্ধানে খুলনা। আগের তিন ম্যাচের তিনটিতেই হেরে এখন পর্যন্ত একমাত্র জয়হীন দল তারা। অন্য দিকে চিটাগং দুই ম্যাচ খেলে জিতেছে একটিতে, অন্যটিতে হার।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শেহজাদ (উইকেটকিপার), ক্যামেরুন ডেলপোর্ট, মুশফিকুর রহিম (অধি.), সিকান্দার রাজা, আবু জায়েদ, রবি ফ্রাইলিঙ্ক, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ ও ইয়াসির আলি। 

খুলনা টাইটানস একাদশ: পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ডেভিড মালান, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আরিফুল হক, কার্লোস ব্র্যাথওয়েট, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও জুনায়েদ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত