পিরোজপুরে কবি আহসান হাবিবের ১০২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরা এতে অংশ নেয়। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
×
