রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর সমালোচনার মুখে পড়েছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন এবং সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করে আমুর সমালোচনা করেন।
তারা অভিযোগে বলেন, সাবেক শিল্পমন্ত্রী আমু যথাযথ উদ্যোগ না নেয়ায় সময়মতো পুরান ঢাকা থেকে রাসায়ানিকের গুদাম ও কারখানা স্থানান্তর করা যায়নি।
সোমবার এসব বিষয়ে তাকে নিয়ে সমালোচনার জবাব দেবেন আমির হোসেন আমু।
সোমবার সকাল ১১টায় এ আওয়ামী লীগ নেতার ইস্কাটনের বাসায় চকবাজার ট্র্যাজেডি নিয়ে সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে। রোববার রাতে তার পক্ষ থকে দেশ রূপান্তরকে এ তথ্য জানান হয়।
অভিযোগের জবাব দিতে আসছেন আমু
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৩ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৩ পিএম
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০