আরও একটি কোরিয়ান মুভির রিমেকে সালমান

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০১:০১ পিএম

বলিউডের সুপারস্টার সালমান খান। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে অভিনেতার প্রযোজিত 'নোটবুক'। এদিকে, সালমান-ক্যাটরিনা অভিনীত 'ভারতে'র শ্যুটিং প্রায় শেষ পর্যায়ে। আর এর মধ্যেই তার নতুন সিনেমার ঘোষণা করলেন ভাইজান।

সূত্রের খবর, অবশ্য এ সিনেমার কথা তিনি আগেও বলেছিলেন। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত অ্যাকশন ফিল্ম 'ভেতেরান'। পরিচালক রু সেয়ুন ওয়ান। এবার এই 'ভেতেরানে'র হিন্দি রিমেক করবেন বলে মনস্থির করলেন সল্লু মিঞা। এই সিনেমার পরিচালনা করবেন অতুল অগ্নিহোত্রী। প্রযোজনাও সামলাবেন তিনি।

সালমান জানান, সঞ্জয় লীলা বানসালি 'ইনশাল্লাহ'-এর শ্যুটিং এর পরই তারা কাজ শুরু করবেন 'ভেতেরান' নিয়ে। 'ইনশাল্লাহ' তে এই প্রথমবার সালমানের বিপরীতে অভিনয় করবেন আলিয়া ভাট।

প্রসঙ্গত, 'ভারত' এবং 'দাবাং৩'- এই দুটি সিনেমাও কোরিয়ান ছবির রিমেক।

সর্বশেষ সর্বাধিক পঠিত