সদ্য কংগ্রেসে যোগ দেওয়া ভারতীয় চলচ্চিত্র তারকা উর্মিলা মাতন্ডকর প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি 'মুসলমান' হয়ে গেছেন ক্ষমতাসীন বিজেপির এমন প্রচারণায় তিনি এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেন।
উর্মিলা মাতন্ডকর ইন্ডিয়া টুডে'কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'নরেন্দ্র মোদির নেতৃত্বে হিন্দুধর্ম সবথেকে বেশি হিংসাত্মক হয়ে উঠেছে। যে ধর্ম সবচেয়ে বেশি শান্তিপ্রিয় ছিল, সেই ধর্মই আজ ধংসাত্মক হয়ে উঠেছে। মোদি সরকারের আমলে এটাই আমি সবচেয়ে বেশি ঘৃণা করি।’
তিনি বলেন, আমার ধর্ম নিয়ে কথা বলার অধিকার কারো নেই। এটা আমার, আমার পরিবারের এবং আমার শ্বশুর বাড়ির নিজস্ব ব্যাপার। আমি তারপরও রাজনীতি করে যাব।
বছর কয়েক আগে এক কাশ্মীরি ব্যবসায়ীকে বিয়ে করেন উর্মিলা। তিনি কংগ্রেসে যোগ দেওয়ার পরই অনেক বলতে থাকেন তিনি নাকি ধর্মান্তরিত হয়েছেন।
