আমাজনের বিজ্ঞাপনে টয়লেটে শিবের ছবি, ভারতজুড়ে ক্ষোভ

আপডেট : ১৬ মে ২০১৯, ০৯:৫৩ পিএম

টয়লেটের বিজ্ঞাপনে হিন্দু দেবতা শিবের ছবি, গান্ধীর মুখে জুতা; জাতীয় পতাকার আদলে আঁকা কেডস। কেনাকাটার জনপ্রিয় ওয়েবসাইট আমাজনের এমন কাণ্ডে খেপেছেন ভারতীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ওয়েবসাইটকে বয়কটের ডাক দেওয়া হয়েছে।

ইতিমধ্যে টুইটারে হ্যাশট্যাগ করে একটি বয়কটের ইভেন্ট খোলা হয়েছে। কেউ কেউ দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করেছেন।

এই প্রতিবেদন লেখার সময় বিষয়টি নিয়ে কেনো মন্তব্য করেনি আমাজন। ২০১৭ সালে একবার একই ধরনের কাজ করে সমালোচনায় পড়েছিল প্রতিষ্ঠানটি। সে সময় ভারতীয় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তখন সুষমা স্বরাজের হুমকিতে সেই বিজ্ঞাপন সরিয়ে নেয় তারা।

আমাজনের ওয়েবসাইট থেকে এবারও বিতর্কিত কিছু বিজ্ঞাপন ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত