ইতালিতে প্রথম বছরেই রোনালদোর বাজিমাত

আপডেট : ১৯ মে ২০১৯, ০৩:১১ পিএম

ইতালি ফুটবলে নাম লেখানোর প্রথম বছরেই বাজিমাত করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউভেন্তুসের এই তারকা ফরোয়ার্ড নিজের করে নিয়েছেন সেরি আর মৌসুম সেরার পুরস্কার।

রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ার শেষে গত জুলাইয়ে ইউভেন্তুসে পাড়ি জমান রোনালদো। ক্লাবটির হয়ে শুরুতে নিজেকে তেমন মেলে ধরতে না পারলেও সময়ের সঙ্গে ছন্দে ফেরেন। তুরিনের ক্লাবটির টানা অষ্টমবারের মতো সেরি আ শিরোপা জিততে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। লিগে গোল করেছেন ২২টি; করিয়েছেন আরো ১১টি! দারুণ এই পারফরম্যান্সে সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও পেয়ে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

সেরি আ সেরা পুরস্কার জেতার পর ইউভেন্তুসের বিদায়ী কোচকে অভিনন্দন জানিয়েছেন রোনালদো, “আপনার সাথে কাজ করাটা আনন্দের ছিল। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ।”

সেরি আর সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ইন্টার মিলানের সামির হান্দানোভিচ, সেরা ডিফেন্ডার নাপোলির কালিদু কুলিবালি। সেরা মিডফিল্ডারের পুরস্কার উঠেছে লাৎসিওর সের্গি মিলিনকোভিচের-সাভিচের হাতে।

সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন সাম্পদোরিয়ার ফাবিও কোয়াগলিয়ারেল্লা। সেরা উদীয়মান খেলোয়াড় রোমার নিকোলা জানিওলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত