কেদারনাথের পবিত্র গুহায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধ্যান নিয়ে থামছে না ঠাট্টা-বিদ্রূপ। শ্বেতশুভ্র চাদর, পিঠে গোঁজা বালিশ, বন্ধ চোখে চশমা নিয়ে গেরুয়া বসনে ধ্যানে মগ্ন মোদিকে এমন দৃশ্যে দেখা গিয়েছিল সপ্তম দফা লোকসভা ভোটগ্রহণের ঠিক আগের দিন।
অত্যাধুনিক সুবিধাযুক্ত ওই গুহায় মোদির ধ্যান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও মিমের শেষ নেই।
সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে দেখা গেছে, এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী টুইঙ্কেল খান্নাও মোদিকে ট্রল করতে ছাড়েননি। প্রধানমন্ত্রীর ধ্যানকে তিনি মেডিটেশন ফটোগ্রাফি বলে হাস্যরসাত্মক মন্তব্যও করেছেন।
রবিবার সন্ধ্যায় সবাই যখন বুথ ফেরত জরিপ নিয়ে আলোচনায় ব্যস্ত, টুইঙ্কল খান্না ঘোষণা করলেন, তিনি এক অভিনব চিন্তার ওয়ার্কশপ শুরু করছেন। কীসের ওয়ার্কশপ? ‘মেডিটেশন ফটোগ্রাফি’-র। এতে তিনি নাকি শেখাবেন মেডিটেশন ফটোগ্রাফিতে কীভাবে পোজ দিতে হয়।
কমলা রঙের একটি প্রাণীর ভাস্কর্যের সামনে চোখে কালো সানগ্লাস পরে ঘাসের উপর ধ্যানরত পোজে বসে রয়েছেন টুইঙ্কল। ছবিতে এমনভাবেই দেখা গিয়েছে বলিউড স্টার অক্ষয় কুমারকে ।
মূলত অ্যাটাচ শৌচালয়, ওয়াই-ফাই, জানালা, একটি টেলিফোন ও সিসিটিভি ক্যামেরা-সমৃদ্ধ ছিল ওই গুহা। এমন আরাম আয়েশে ধ্যান নিয়ে তাই টুইটারে বলিউড স্টার অক্ষয় কুমার ও লেখিকা টুইঙ্কেলের এমন ট্রল করেন।
