মায়ের সঙ্গে তার সম্পর্ক কেমন তা নিয়ে এর আগেও বহুবার কথা বলেছেন সারা আলি খান। তাই মা-মেয়ের অবিচ্ছেদ্য সম্পর্ক সকলেরই জানা। বলিউডের এই নতুন নায়িকার কথায় মা অমৃতা সিংয়ের সঙ্গে তার সম্পর্ক এতটাই ভালো যে, সারা জীবন মায়ের সঙ্গেই থাকতে চান তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় মায়ের সঙ্গেই কি থাকতে চান তিনি?
জবাবে একটুও বিচলিত না হয়ে নায়িকা জানান, ‘আমি সারা জীবন মায়ের সঙ্গে থাকতে চাই। আমি যখনই এই কথা বলি, তখনই মায়ের মন ভারাক্রান্ত হয়। কারণ মায়ের আমাকে বিয়ে দেওয়ার প্ল্যান রয়েছে। কিন্তু মাও তো আমার সঙ্গেই থাকতে পারে, তাতে কি কোনও সমস্যা রয়েছে? আমি মায়ের সঙ্গে থাকতে ভালোবাসি। কয়েকদিনের জন্য দূরে গেলেও আমার মায়ের জন্য মন কেমন করে।’
সূত্র: হারপার বাজার ইন্ডিয়া
