অভিনয় জগত থেকে দূরেই আছেন জনপ্রিয় ভারতীয় বাংলা সিরিয়াল রাখি বন্ধন-এর অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া। অভিনেত্রীকে দর্শক শেষ দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'মুকুট'-এ। শ্রাবণী এবার শুরু করলেন নতুন জীবন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর বিয়ের ছবি। টুকটুকে লাল বেনারসি শাড়ি, সোনার গয়নায় সেজে দারুণ দেখাচ্ছিল অভিনেত্রীকে।
নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন শ্রাবণী। তবে তার কাছের মানুষদের প্রোফাইল থেকে শেয়ার করা ছবি, ভিডিওতে ধরা পড়েছে শ্রাবণীর বিয়ের টুকরো মুহূর্ত। দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের আগে সঙ্গীতের অনুষ্ঠানও করেছিলেন তিনি। সেখানে অফ-হোয়াইট গাউন পরে হবু বরের জন্য পারফর্মও করেছিলেন অভিনেত্রী।