বিয়ের খবরে দুই-তিন ভক্ত নাকি সুইসাইড অ্যাটেম্প নিয়েছে: তাসকিন

আপডেট : ২১ জুন ২০১৯, ১১:৩৫ পিএম

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমান গত ১১ জুন বিয়ে করেন। কনে জান্নাতুল ফেরদৌস, শিক্ষার্থী।  অনেকটা গোপনেই বিয়ে করেন তিনি। তাদের বিয়ের খবর সামনে আসে ২০ জুন। বিয়ের খবর প্রকাশের পরপরই তাসকিনের একাধিক বিয়ের খবরের গুঞ্জন শোনা যায়। একাধিক প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বললেন তাসকিন রহমান।

কেমন আছেন?

ভালো।

বিয়ের পরের দিনগুলি কেমন কাটছে?

বিয়ের খবর জানাজানি হওয়ার পর থেকেই প্রচুর ফোন পাচ্ছি। অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। সাংবাদিক ভাইয়েরা বিয়ের নেপথ্যের গল্প জানতে চাচ্ছেন আবার কেউবা ইন্টারভিউ নেওয়ার জন্য ফোন দিচ্ছেন। বলতে পারেন বেশ ব্যস্তই আছি।

আপনার বিয়ের পরই কিছু গুঞ্জন শোনা যাচ্ছে…

হ্যাঁ। তবে এসব গুঞ্জন এড়িয়ে যাওয়ায় ভালো।

খবর রটেছে, এর আগেও নাকি চারটি বিয়ে করেছিলেন আপনি?

না। সবই গুজব।

কিন্তু অনেকেই তো বলছেন আপনার প্রথম বিয়ে  ২০০৩ সালে দেশের মাটিতে, দ্বিতীয়টি অস্ট্রেলিয়া প্রবাসী এক মেয়েকে, তৃতীয় বিয়ে  আফগান তরুণীকে, চতুর্থ বিয়ে লন্ডনপ্রবাসী এক মেয়ের সঙ্গে…

না, না চারটি নয়। যাদের কথা বললেন তাদরকে তো আমি নিজেও চিনি না। আমি গুজব বলছি চার বিয়ের খবরকে। তবে এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে এর আগেও আমি একটা বিয়ে করেছিলাম।

তাহলে চার বিয়ের খবর পুরোটাই গুজব?

এসব তথ্য কারা ছড়াচ্ছে জানি না। যারা ছড়াচ্ছে তাদের লাভ কি? তাদের উদ্দেশ্য কি আমাদের বিয়ে ভেঙে দেওয়া? বা আমাকে ড্যামেজ করে দেওয়া। আমার সংসার এবং ক্যারিয়ারের ক্ষতি করা? অনেকেই আমার ক্ষতি করার চেষ্টা করছে। এর আগেও বাংলাদেশের  অনেক তারকার ক্যারিয়ার ড্যামেজ করে দেওয়া হয়েছে। এখন আমার ক্যারিয়ারও ড্যামেজ করে দেওয়ার জন্য অনেকে চেষ্টা করছে।  সে জন্যই তারা আমার নামে বদনাম ছড়াচ্ছে।

আগের বিয়ে কেন ভেঙেছিল?

কাউকে ছেড়ে যাওয়ার মানুষ আমি না। কারও সঙ্গে যদি শান্তিতে থাকি তাহলে তাকে কখনোই আমি ছেড়ে যাই না। আমার সঙ্গে ভুল করাতেই আমি তাকে ছেড়ে চলে এসেছি। এ জন্যই আগের বিয়ে ভেঙে যায়। তখন মিডিয়ার সবাই যখন জানতে চেয়েছে তখন আমি বলেছি হ্যাঁ, আমার আগে একটা সম্পর্ক ছিল। ওকে ছাড়ার কারণ হচ্ছে আমার প্রফেশন তার জন্য সমস্যা সৃষ্টি করছিল। তার জীবনে এত সিক্রেট ছিল যা আমাকে আগে বলা হয়নি। ফলে বনিবনা হচ্ছিল না।  এখন যাকে বিয়ে করেছি তার সঙ্গে যে রসায়ন ফিল করছি, সেটা আগের জনের সঙ্গে করিনি। ফলে সে আমার জীবনে এখন অন্য কেউ। সবচেয়ে বড় কথা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে দুটি মানুষের মধ্যে যে ঘনিষ্ঠতা তৈরি হয় সেটা আমার আগের স্ত্রীর সঙ্গে হয় নাই। সে কারণেই মাত্র এক মাসের মধ্যেই আমাদের বিচ্ছেদ হয়ে যায়।

একাধিক মেয়ের সঙ্গে আপনার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে….

এটা ঠিক এর আগেও আমার সম্পর্ক ছিল। থাকাটাই স্বাভাবিক। এখন যখন বিয়ে করে ফেলেছি। তখন সেসব সম্পর্কের কথা টেনে তো লাভ নেই। আবার অনেকের নামের সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। আমি ওদের অনেককেই চিনি না। এখন আমার ফ্রেন্ডদের কারও নামের সঙ্গে মিলিয়ে যদি তাকে আমার বউ বানিয়ে ফেলে তাহলে তো করার কিছু নেই। বিয়ের পর অনেককেই দেখছি, তারা বলে বেড়াচ্ছে তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল।

শুধু তাই নয়, আমি শুনেছি দুই তিনজন আমার ভক্ত নাকি সুইসাইড অ্যাটেম্প নিয়েছে। তার মধ্যে একজনের নাকি কিছু হয়েছে শুনলাম। যদিও আমি সত্যতা যাচাই করতে যাইনি। মানুষ ভালোভাবেই জানে ভক্তরা কি ধরনের পাগলামি করে। এখন মানুষ যদি মনে করে যে সেটা ভক্ত না, গার্লফ্রেন্ড ছিল তাহলে তো বলার কিছু নেই।  আমার প্রশ্ন হচ্ছে আমি যখন কাউকে ক্ষতি করছি না, এবং যাদের সঙ্গে ছিলাম তাদের যখন মাথাব্যথা নেই। তখন অন্যদের সমস্যা কোথায়?

আমি কাজটাকে ভালোবাসতে চাই। কাজটাকে নিয়েই থাকতে চাই। এর বাইরে গুজব নিয়ে  মাথা ঘামাতে চাই না। এসব মানুষ করে আমাদের নাম খারাপ করতে। আমাকে ড্যামেজ করতে।  আমার স্ত্রীও এসব গুজবে কান দিচ্ছে না। আমি কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। আমি ক্যারিয়ারকে ভালো জায়গায় দাঁড় করাতে চাই। আমি হ্যাপি হতে চাই সংসার জীবনে। আমার নিজের পরিবার আছে, শ্বশুর বাড়ি আছে। আত্মীয়স্বজন আছে। এসব গুজবে আমি বিব্রত হচ্ছি। আমি অনুরোধ করব যাতে কেউ আমাকে এসব নিয়ে বিব্রত না করে।

একজন তরুণীর অডিও রেকর্ড আমাদের হাতে এসেছে। ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডে তরুণী দাবি করেছেন, তাকে বিয়ের প্রস্তাব দিয়েই সম্পর্ক শুরু করেছিলেন আপনি…

এটা পুরোই বাজে কথা। আমি কাউকেই বিয়ের প্রস্তাব দিইনি। আর মূল বিষয় হচ্ছে আমি আজকে সম্পর্ক শুরু করে কালকে বন্ধ করে দেওয়ার মানুষ না। তার সঙ্গে সম্পর্ক শুরুর সময়ে নিশ্চয় সম্পর্কটাকে দীর্ঘদিন টিকিয়ে রাখারই স্বপ্ন দেখেছি। আমার সব সময় ইচ্ছে থাকে যার সঙ্গে পথ চলছি তার সঙ্গে আমার হয়তো সংসার হবে। কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায়। কোনো মেয়েকে যখন প্রথমে আপনার ভালো লাগে তখন আপনার মনে একটা আশা আসতেই পারে যে এই মেয়েটির সঙ্গে আপনি ঘর বাঁধবেন। বা বিয়ে হবে। কিন্তু দুই তিন মাস পরে যদি কোনো পরিপ্রেক্ষিতে মনে হয় এই মেয়ের সঙ্গে আপনার যাচ্ছে না। এই মেয়েটার সঙ্গে তো আমার সংসার করা যাবে না। হতেই পারে এমনটা। সত্য কথা, যে মেয়েটি দাবি করেছে আমি কিন্তু প্রথমেই তাকে এই প্রস্তাব বলিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত