চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল আপওয়ার্ক হাডল ইভেন্ট। ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় মার্কেট প্লেস আপওয়ার্কের টপ রেটেড ও রাইজিং স্টার ফ্রিল্যান্সারদের মধ্যে নেটওয়ার্কিং ও কমুনিটি গড়ার লক্ষ্য আপওয়ার্ক বছরের প্রতি ৪ মাস পরপর এই ইভেন্ট টি আয়োজন করে থাকে।
এবারের আপওয়ার্ক হাডলটি বিশ্বের বিভিন্ন শহরে ১০ জুন হতে ২৩ এ জুনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। সাধারণত আপওয়ার্ক হাডল এর অর্গানাইজেশনের দায়িত্ব থাকে টপ রেটেড ফ্রিল্যান্সাররা।
চট্টগ্রামের প্রথমবারের মতো অনুষ্ঠিত হাডল এ অর্গানাইজার হিসেবে ছিলেন আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার আলী হায়দার তানশীর ও ইফতেখারুল ইসলাম আদিল।
নগরীর জিইসিতে অবস্থিত জিইসি প্যালেস রেস্টুরেন্টে দুপুর ৩ টায় ইভেন্টটি শুরু হয়। ইভেন্ট এ চট্টগ্রাম শহরের ৩০ জন আপওয়ার্ক টপ রেটেড ও রাইজিং স্টার ব্যাজ প্রাপ্ত ফ্রিল্যান্সাররা নিজেদের ফ্রিল্যান্সিং শুরুর গল্প, অনুপ্রেরণা, সমস্যা ও সম্ভাবনার নানান দিক নিয়ে আলোচনা করেন।
ইভেন্ট এ অংশ নেওয়া ফ্রিল্যান্সাররা ওয়েব ডেভালাপমেন্ট, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্টেন্স, ভার্চুয়াল অ্যাসিস্টেন্স ও অ্যাকাউন্টিং সহ নানান ক্যাটাগরিতে কাজ করেন বলে জানান এবং সংশ্লিষ্ট ফিল্ডে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
ফ্রিল্যান্সাররা আপওয়ার্ক হাডল ইভেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং এই ধরণের ইভেন্ট ফ্রিল্যান্সারদের জন্য সহায়ক বলে অভিমত জানান। আয়োজকরাও এখন থেকে নিয়মিত আপওয়ার্ক হাডল ইভেন্টটি চট্টগ্রামে আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
