শ্রীলঙ্কার পুলিশ প্রধান গ্রেপ্তার

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১২:৪১ এএম

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে ভয়াবহ জঙ্গি হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে গত মঙ্গলবার দেশটির পুলিশ প্রধান পুজিত জয়াসুন্দরাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জয়াসুন্দরার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্ডো। এর আগে দুই জনকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা।

পুলিশের মুখপাত্র এসপি রুয়ান গুনসেকারা জানান, ফার্নান্ডোকে গ্রেপ্তার করেন একদল সিআইডি কর্মকর্তা। অসুস্থতার কারণে তিনি ন্যাশনাল হসপিটালে ভর্তি ছিলেন। জয়াসুন্দরাকে গ্রেপ্তার করা হয় পুলিশ হাসপাতাল থেকে।

২১ এপ্রিলের ওই জঙ্গি হামলার বিষয়ে সাক্ষ্য দিতে মঙ্গলবার সিআইডি তলব করলেও অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জয়াসুন্দরা। গ্রেপ্তার দুই জনের বিরুদ্ধেই হত্যা মামলা দায়ের করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে ভারপ্রাপ্ত পুলিশ প্রধান চন্দনা উইক্রমরতেœকে লেখা চিঠিতে অ্যাটর্নি জেনারেল ডাপ্পুলা ডি লিভেরা বলেন, ‘মানবাধিকারের বিরুদ্ধে ভয়ংকর অপরাধ সংগঠনের’ কারণে সাবেক প্রতিরক্ষা সচিব ও পুলিশ প্রধানের বিচার হওয়া উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত