ডেঙ্গুর কবলে নারী ক্রীড়াবিদরা

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ০৬:৪৯ পিএম

সারা দেশে মহামারি আকার ধারণ করা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন নারী ক্রীড়াবিদ। এসএ গেমসের আবাসিক ক্যাম্পের জন্য ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে থাকতেন ওই ক্রীড়াবিদরা।

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালে হবে সাউথ এশিয়ান (এসএ) গেমস। তার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

এ পর্যন্ত ১০ জন নারী ক্রীড়াবিদের জ্বর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিন জনের ডেঙ্গু ধরা পড়েছে। বাকি মেয়েদের মেডিকেল পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসলে তাদের অবস্থা জানা যাবে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের চিকিৎসক ডা. সফিকুর রহমান জানিয়েছেন, কাবাডির জান্নাতুল নাইম বৃষ্টি, খোখোর আসমা এবং বাস্কেটবলের বৃষ্টির ডেঙ্গু ধরা পড়েছে।

এ ছাড়া ডেঙ্গু সন্দেহে খোখোর হ্যাপি, প্রিয়াঙ্কা, হাছনা, শম্পা ও আছমা, কাবাডির মুসলিমা এবং বাস্কেটবলের বৃষ্টি চিকিৎসাধীন আছেন বাংলাদেশ মেডিকেল কলেজে।

পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে কাবাডির ৫ নারী ক্রীড়াবিদ বৃষ্টি, মিতু আক্তার, তাসমীন, রেখা ও শ্রাবণীকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত