কুমিল্লার বুড়িচংয়ে অস্ত্রসহ আটক ৪

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৬ পিএম

কুমিল্লা বুড়িচং উপজেলার আকাবপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে বুড়িচং থানা পুলিশ।

শনিবার রাতে আকাবপুর গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে মাসুম আলমের ঘর থেকে পাইপগান, পিস্তল ও ৫৯ রাউন্ড গুলি এবং বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ৪ সন্ত্রাসীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর আকাবপুর গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে মো. মাসুম (২৬), একই গ্রামের মৌলভি বাড়ির আবুল বাসারের ছেলে মো. আবুল কাসেম (২৩) রাজশাহী জেলার গোদাগাড়া উপজেলার মাধবপুর গ্রামের মফিজুল আলমের ছেলে সোহাগ (২৫) ও রংপুর জেলার বদর গঞ্জ বর্তমান গ্রামের মো. লুতফুর রহমানের ছেলে মো. ফিরোজ মিয়া(২২) । আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানা সহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, শনিবার দিবাগত রাত (রোববার) পৌনে তিন টায় দেবপুর ফাঁড়ি পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ময়নামতি ইউনিয়ন এর আকাবপুর গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে মো. মাসুম আলম এর ঘরে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে জানান ওসি আকুল চন্দ্র বিশ্বাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত