অনেকেই নজরদারিতে, সময়মতো ব্যবস্থা: কাদের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪০ পিএম

অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের জন্য দলের অনেকেই নজরদারিতে আছেন জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে সময়মতো সব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে এগিয়ে যাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢালাওভাবে ছাত্রলীগ বা যুবলীগ নয়; আওয়ামী লীগ নেতাকর্মীদের বিষয়েও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকার প্রধানের নির্দেশেই এই অভিযান চলছে। যাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসময় বিএনপি মহাসচিবের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, সরকার কেবল মুখের কথায় নয়, অ্যাকশন নিয়ে দেখাচ্ছে। বিএনপি আমলে বহু অপকর্ম হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত