ইস্কাটন রোডে ৯ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৪ পিএম

রাজধানীর হাতিরঝিল থানার ইস্কাটন রোডে ৯ তলা থেকে পড়ে আলমগীর হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আহত আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ইস্কাটন রোডের ১৭/১ বেসিক মহিউদ্দিন গার্ডেন নামে বাসার ৯ তলা থেকে তিনি পড়ে যান। সে উপ সচিব আফসানার গাড়ি চালক ছিলেন বলে জানা যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপসচিব ফারজানা নিজেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন। তার মাধ্যমে জানা গেছে ইস্কাটন রোডের ওই বাসার ৯ম তলা থেকে সে রাত ১১টার দিকে নিচে পড়ে গেছে। পরে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া আসা হয়।

তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে। হাতিরঝিল থানায় বিষয়টি জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত