জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে মামাতো-ফুপাতো দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া (৫) ওই গ্রামের সাইদুর রহমানের মেয়ে এবং আঁখি আক্তার (৪) বকশীগঞ্জ উপজেলার পাগলা পাড়া গ্রামের আল আমিনে মেয়ে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব কান্দারচর গ্রামের সাইদুর রহমানের মেয়ে সুরাইয়া ও ২ দিন আগে নানা বাড়িতে বেড়াতে আসা তার ফুফাতো বোন আঁখি আক্তার বাড়ির পশে খেলার সময় সবার অগোচরে ডোবায় পড়ে যায়।
তাদেরকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পাশের ডোবায় তাদের মৃতদেহ ভেসে উঠে। পরে নিহতের স্বজনরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।