জাতীয় দলের হয়ে ভারত সফরের আগে জাতীয় ক্রিকেট লিগে নিজেকে ভালো করেই ঝালাই করে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকা মেট্রোপলিটনের হয়ে টানা তিন ইনিংসে অর্ধশতক হাঁকালেন ডানহাতি এই ব্যাটসম্যান!
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে শনিবার দ্বিতীয় ইনিংসে ১০২ বলে অর্ধশতক পূর্ণ করেন মাহমুদউল্লাহ। এর মধ্যে তিনটি বল চারে ও একটি বল ছক্কায় পরিণত করেন বাংলাদেশ জাতীয় দলের এই নিয়মিত মুখ। প্রথম ইনিংসে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ।
লিগের প্রথম পর্বের ম্যাচে ঢাকার মিরপুর স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ড্র হওয়া ম্যাচেও ৬৩ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ। ম্যাচটিতে সাফল্য দেখান বোলিংয়েও। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ছয় উইকেট!
