আইন না মেনে ইলিশ শিকারে গিয়ে স্পিডবোটের সংঘর্ষে জেলে নিহত

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০৮:২৮ পিএম

জাজিরা উপজেলার পদ্মা নদীতে মা-ইলিশ ধরতে গিয়ে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে স্বপন মোল্যা (৩২) নামে এক জেলে নিহত হয়েছেন।

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার পালেরচর এলাকার এ ঘটনায় চার জেলেকে আটক করেছে পুলিশ।

স্বপন মোল্যা উপজেলার হাসেম ফরাজীকান্দি গ্রামের হাকিম মোল্যার ছেলে। আটকরা হলেন হাবিব আকন (৪২), মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগঞ্জ গ্রামের দবির হোসেন ফকির (২৫), চন্দ্রাড়ী গ্রামের আলী আজগর (৩৫), ভোলার মনপুরা উপজেলার সোনারচর গ্রামের মনির খাঁ (২৫)।

স্থানীয়দের উদ্ধৃত করে জাজিরা থানার পরিদর্শক নাসির উদ্দিন শেখ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ভোরে স্পিডবোট নিয়ে পদ্মা নদীতে মা-ইলিশ ধরতে যান স্বপন ও তার সহযোগীরা। পালেরচর বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বপন আহত হন। স্বপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চার জেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত