নওগাঁয় বিয়ের প্রলোভনে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১০:১৫ পিএম

নওগাঁর মান্দায় এক বাক প্রতিবন্ধী নারীকে (৩২) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম মমিনুল ইসলাম (২৭)।

সে উপজেলার পরানপুর ইউনিয়নের বানিসর উত্তরপাড়া গ্রামের ফজর আলীর ছেলে। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার শিকার নারী একজন বাকপ্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা। সে তার বাবার বাড়িতে তার ৬ বছরের এক মেয়েকে নিয়ে থাকতেন। গত কয়েকদিন আগে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। তারপর তার মা একজন পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক জানায় ঘটনার শিকার বাক প্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা। এরপর বাড়িতে ফিরে ঘটনার শিকার নারী তার মায়ের কাছে ইশারার মাধ্যমে বলে বিয়ের প্রলোভন দেখিয়ে মমিনুল ইসলাম তাকে ধর্ষণ করে করে আসছিল।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন দেশ রূপান্তরকে বলেন, বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে বুধবার দুপুরে ওই নারীর মা বাদী হয়ে মমিনুল ইসলামকে আসামি করে থানায় মামলা করেছেন। বুধবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মমিনুল কে গ্রেপ্তার করা হয়েছে।

ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে নওগাঁ সদর হাসপাতালে মেডিকেল চেকআপের জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে অভিযুক্ত মুমিনুল ইসলামকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত