নওগাঁয় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ওসিসহ প্রত্যাহার ৬

আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:০৭ পিএম

নওগাঁর ধামইরহাট থানা রাখা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয়পত্র প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি আবদুল মালেককে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় নতুনভাবে আরো ৩ জন কনস্টেবলসহ মোট ৬ জনকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। 

পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে থানার হাজতে বিভিন্ন অপরাধের আসামি থাকলেও হত্যা মামলার এজাহার ভুক্ত মো. সাগর হোসেন (৩০) নামের একজন আসামিকে নারী হাজতে এক হাতে হাতকড়া অবস্থায় রাখা হয়। সে ওই রাতে হাজতের ভিতরে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয়পত্র রাখা একটি ট্রাংকের সিলগালা নখ দিয়ে খুলে ফেলেন। পরে সেখানে রাখা চাবি দিয়ে ট্রাংকের তালা খুলে প্রশ্নপত্রের একটি সেট বের করেন। তারমধ্যে কয়েকটি প্রশ্নপত্র ছিড়ে ফেলেন এবং বাকি প্রশ্নপত্রগুলো বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখেন। উক্ত ঘটনার ফলে আসামিকে আরো একটি মামলা দায়ের শেষে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। ঘটনায় নওগাঁ জেলা প্রশাসকের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (২১ জুন) বিকালে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধামইরহাট থানা পরিদর্শনে আসেন। এ সময় তিনি প্রশ্ন ফাঁস হওয়া ইতিহাস দ্বিতীয় পত্রের ৩০৫ নম্বর কোডটি বাতিল করেন। নতুন করে আরো একটি প্রশ্ন পত্রের সেট তৈরী করা হলে সেই সেট প্রতিটি কেন্দ্রে পাঠানো হবে। ইতিহাস বিষয়ের এইচএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত