এমপিও নীতিমালা-২০১৮ সংশোধনসহ ৫ দফা দাবিতে সিলেটে মানববন্ধন করেছে কলেজ শিক্ষক পরিষদ।
অনুপাত প্রথা বাতিল করে সরকারি নিয়মে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, পূর্বের ন্যায় ৮ বছর পূর্তিতে প্রভাষকদের ৭ম গ্রেড প্রদানসহ উচ্চতর স্কেল চালু, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি, প্রতিষ্ঠান প্রধান নিয়োগে পূর্বের নীতিমালা বহাল ও বদলি চালুসহ এমপিও নীতিমালা সংশোধনের দাবিতে শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে ও সহ সভাপতি প্রভাষক এম এ মতিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল আনাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার দাস, কলেজ শিক্ষক কামরুজ্জামান চৌধুরী, নন্দ কিশোর রায়, মাহমুদ সুলতান, জহিরুল ইসলাম, শাহজাহান কবির আকন্দ, আলী ওসমান, অপু কুমার দাস, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলার সহ সভাপতি রনজিত কুমার তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, এমপিও নীতিমালা-২০১৮ কলেজ শিক্ষকদের হতাশ করেছে। বক্তারা পাঁচ দফা দাবি পেশ করে অবিলম্বে এমপিও নীতিমালা সংশোধন করার দাবি জানান।
