রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হয়েছে। মঙ্গলবার রাতে মমতাজউদ্দিন আহমেদকে সভাপতি ও অ্যাডভোকেট রেজাউল করিম রাজুকে সাধারণ সম্পাদক করে জেলা এবং শাফিউর রহমান শাফিকে সভাপতি ও তুষারকান্তি মন্ডলকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা দেওয়া হয়।
১৩ বছর পর মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় জেলা ও মহানগর কমিটির পৃথক কাউন্সিল অধিবেশন বসে টাউন হলে।
জেলা ও মহানগর কমিটির নতুন নেতৃত্ব নির্বাচনের ভার ছেড়ে দেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। আধাঘণ্টার বিরতি দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর।
