অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অন্যতম পেসার শরিফুল ইসলামের বাড়িতে চলছে উৎসবের আমেজ।
সোমবার সকাল থেকেই দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের নগরপাড়া এলাকায় শরিফুলের বাড়িতে ভিড় জমান ক্রিকেটভক্তরা। শুধু ক্রিকেট ভক্তই নন প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও শরিফুলের বাবা-মাকে শুভেচ্ছা জানাতে মিষ্টি ও ফুল নিয়ে ছুটে আসেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে বিশেষ নৈপুণ্য দেখানো পঞ্চগড়ের দরিদ্র পরিবারের সন্তান শরিফুলের বাবা দুলাল মিয়া ও মা বুলবুলি বেগমকে মিষ্টি খাওয়ান দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক চিশতী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জর্জসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ সময় তারা শরিফুলের পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
