উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ এর উদ্যোগে পদ্য আর্ট ওয়ার্কশপের পরিচালনায় শত ক্যানভাসে বঙ্গবন্ধুর সংগৃহীত ছবি থেকে বিশাল প্রতিকৃতি সংযোজন ও উন্মোচন হলো।
শুক্রবার সকাল ৯টায় উত্তরা কল্যাণ সমিতির স্থানীয় খেলার মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সারা দেশে করোনা সাবধানতা থাকায় অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা কল্যাণ সমিতির সভাপতি মেজর আনিসুর রহমান (অব), সম্পাদক কামাল হোসেন ও সমিতির অন্যান্য সদস্যরা।
পদ্য আর্ট ওয়ার্কশপের পরিচালক শিল্পী কাওসার হোসেন বলেন, “পদ্য আর্ট ওয়ার্কশপের শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাউদ্দিন মাহমুদ ও সোলতান মোহাম্মদ রেজানুরের পৃষ্ঠপোষকতায় ৪ নং সেক্টর কল্যাণ সমিতির মাঠে (১৬*২৬=৪১৬ বর্গফুট) বিশাল প্রতিকৃতি প্রদর্শিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর কর্ম ও স্মৃতির প্রতি আমাদের এই নিবেদন। এই কর্মযজ্ঞে স্থানীয় ব্যক্তিরা সহযোগিতা করেছেন এবং চিত্রকর্মে ব্যবহৃত রং সরবরাহ করেছে বার্জার পেইন্ট বাংলাদেশ।”
এই প্রতিকৃতি প্রদর্শনী আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে।
