মহেশপুরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, আটক ২

আপডেট : ২৬ মার্চ ২০২০, ০২:৪৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযিুক্ত সাহাবুল ইসলাম শান্তি (২০) ও রাকিবুল হাসান (২১) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, বুধবার রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হয়। আগে থেকে ওৎপেতে থাকা উপজেলার সাড়াতলা গ্রামের তিন যুবক তাকে ধরে নিয়ে একটি কলাবাগানে ধর্ষণ করে।

এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে ওই দুই যুবককে হাতেনাতে আটক করে। এ সময় অন্যজন পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ হোসেন খান জানান, ধর্ষণের ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।

কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেছে।

আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত