কেইপিজেডের সব কারখানা বন্ধ ঘোষণা

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৭:২৪ পিএম

করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) সব কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার সকালে শ্রমিকেরা কাজে আসলে বিকেল ৫টায় আগামী ৪ এপ্রিল পর্যন্ত কেইপিজেডের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ইয়াংওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ শাহিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে রবিবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত কেইপিজেডের পোশাক ও জুতো কারখানাসমুহ বন্ধ থাকবে। এ সময় রপ্তানি শিপমেন্ট, ডেলিভারি, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) তৈরি ও মেইন্টেনেন্সের কাজ প্রয়োজন অনুযায়ী করা যাবে। এ ছাড়া কারখানাসমূহের নিরাপত্তা শাখা এই আদেশের বাইরে থাকবে।

উল্লেখ্য, কেইপিজেডের চার ইউনিটে ২১টি কারখানায় বিদেশিসহ নারী-পুরুষ মিলে প্রায় ২৫ হাজার শ্রমিক-কর্মকর্তা কর্মরত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত