করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ভিন্ট সার্ফ। ইন্টারনেট আবিষ্কারে বড় অবদান রয়েছে ৭৬ বছর বয়সী এই বিজ্ঞানীর।
বিজনেস ইনসাইডার জানায়, সোমবার তিনি নিজেই করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
এক টুইটার পোস্টে ভিন্ট সার্ফ লেখেন, কভিড-১৯ ভাইরাসে আমি শনাক্ত হয়েছি এবং আমি সেরে উঠছি।
এই কম্পিউটার বিজ্ঞানী ২০০৫ সাল থেকে গুগলের সঙ্গে কাজ করে আসছেন। সম্প্রতি কোম্পানিটির একটি শীর্ষ পদে দায়িত্ব পালন করেন।
