সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দিগং গ্রামে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, গত বৃহস্পতিবার রাতে নিজেদের রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালিয়ে তরকারি গরম করতে গিয়ে দিগং গ্রামের মিন্টু দিগংয়ের স্ত্রী শাহিদা খাতুন (২১) দগ্ধ হন।
সাথে সাথে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সাতক্ষীরা সদর হাসপাতালে সব শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এক সপ্তাহ জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার ভোরে খুলনায় গৃহবধূ শাহিদা মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
