নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপ পানিতে পড়ে সুজন মিয়া (২৬) ও রাব্বি মিয়া (১১) নামে দুই ভাই নিহত হয়েছেন।
বুধবার ভোরে দিকে উপজেলার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূজন মিয়া (২৬) ও রাব্বি মিয়া (১১) ঢাকা জেলার যাত্রাবাড়ি থানার উত্তর কাজলা এলাকার ইউসুফ চৌধূরীর ছেলে। নিহত দুই ভাই পিকআপের চালক ও হেলপার হিসেবে কাজ করতেন।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন দেশ রূপান্তকে জানান, বুধবার ভোরে ঢাকা যাত্রবাড়ি থেকে চালক সূজন মিয়া (২৬) ও হেলপার রাব্বি মিয়া (১১) একটি পিকআপভ্যানে করে কাঁচামাল নিয়ে গাউছিয়ার যাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় পিকআপটি উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দিলে পিকআপ ও ট্রাকটি পাশের একটি খালের পানিতে পড়ে যায়।
ঘটনাস্থলেই পিকআপ চালক সূজন মিয়া ও হেলপার তার ভাই রাব্বি মিয়ার মৃত্যু হয়। এ সময় ট্রাক চালক পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা হাইওয়ের পুলিশ খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও পিকআপ খাদ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
