করোনায়ও খোলা কোচিং সেন্টার!

আপডেট : ১০ জুন ২০২০, ০৬:০৩ পিএম

সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুমিল্লা নগরীতে কোচিং সেন্টার পরিচালনা করায় ভিক্টোরিয়া কোচিং বন্ধ করেছে কুমিল্লা জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভিক্টোরিয়া কোচিং বন্ধ করা হয়। 

এ সময় ভবন মালিক ও পাঁচজন অভিভাবককে জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, করোনার এ সময়ে সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই সঙ্গে সব কোচিং সেন্টারও বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে কুমিল্লা নগরীর মগবাড়ী চৌমহনীর ভিক্টোরিয়া কোচিং সেন্টার পরিচালনা করায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

নির্দেশনা অমান্য করায় ভবন মালিককে তিন হাজার টাকা ও পাঁচজন অভিভাবককে ১৫ শ টাকা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত