বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যা, যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ জুন ২০২০, ০৬:১১ পিএম

রাজশাহীর মোহনপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে মনিরুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের মোল্লাডাঙ্গী গ্রামে শশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার পর পালিয়ে যায় মনিরুল। বুধবার দুপুরে পুলিশ বাগমারা থেকে তাকে গ্রেপ্তার করে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত গৃহবধু আঁখি আক্তার (২২) উপজেলার মোল্লাডাঙ্গি গ্রামের প্রতিবন্ধি আয়নাল হক প্রামাণিকের কন্যা। তার দেড় বছরের একটি শিশু কন্যা রয়েছে। 

আয়নাল হক জানান, তিন বছর আগে যৌতুক দিয়ে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার খাজাপাড়া গ্রামের  আব্দুর রশিদের ছেলে পাপড় বিক্রেতা মনিরুল ইসলামের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেন তার মেয়ের।

তিনি বলেন, “বিয়ের পর যৌতুক হিসেবে আরো টাকা চাওয়াকে কেন্দ্র করে সব সব সময় সংসারে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। তার উপর স্বামীর পরিবারের শারীরিক ও মানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে আমার মেয়ে ঈদুল ফিতরের কয়েকদিন আগে মোহনপুর মোল্লাডাঙ্গী গ্রামে আমার বাড়ীতে আসে। তখন থেকে সে আমার বাড়িতেই থাকে। ৯ জুন সন্ধ্যার পরে মনিরুল শশুর বাড়িতে গিয়ে বলে, ‘আমার ভুল হয়েছে। আমি এখন এখানে থেকে পাঁপড়ের ব্যবসা করবো।’

তার এমন রাতের খাবার শেষে শশুর বাড়িতেই থেকে মনিরুল। রাত ১টার দিকে টার দিকে নাতনি মিমের কান্নাকাটি করলে বাড়ির লেঅকজন এগিয়ে যায়। তারা দেখতে পায় বাইরে থেকে শিকল দিয়ে তাদের শোবার ঘর আটকানো। দরজা খুলে দেখা যায়, মেয়ের নিথর দেহ পড়ে আছে বিছানায়। মনিরুল ঘরে নেই। পরে মোহনপুর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইফতে খায়ের আলম জানান, এ ঘটনায় মৃত আখি আক্তারের পিতা আয়নাল হক বাদী হয়ে জামাতা মনিরুল ইসলামের বিরুদ্ধে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবের নেতৃত্বে বুধবার দুপুরে মোহনপুর থানা পুলিশের একটি টিম বাগমারা থানা এলাকা হতে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত