ব্যস্ততার জন্য হয়তো ত্বকের বাড়তি যত্ন নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে কিছু নিয়ম মেনে মুখ পরিষ্কার করলে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সহজেই।
১. বাইরে থেকে ফিরেই মুখ ধুয়ে ফেলুন ভালোভাবে। নারকেল তেল, জলাপাইয়ের তেল ইত্যাদি তুলোয় নিয়ে মেকআপ তুলুন। বিশেষ করে চোখ ও নাকের আশপাশ ভালো করে পরিষ্কার করুন। এরপর লাগান ময়েশ্চারাইজার।
২. মুখ ধোয়ার জন্য সাবান ব্যবহার না করাই ভালো। কারণ এটি ত্বক রুক্ষ করে ফেলে।
৩. ক্লিনজার মুখ পরিষ্কার করে। তবে ক্লিনজার মুখে থেকে গেলে ত্বকের সমস্যা হতে পারে। তাই ক্লিনজার ভালো করে পরিষ্কার করুন পানি দিয়ে।
৪. খুব বেশি সুগন্ধি রয়েছে এমন জিনিস এড়িয়ে চলুন। কারণ মুখের ত্বক খুব সংবেদনশীল। এতে করে ত্বকে অ্যালার্জি বা চুলকানি হতে পারে।
৫. যে সব পণ্যে অ্যালকোহল আছে সে সব পণ্য এড়িয়ে চুলন। কারণ এটা ত্বককে শুষ্ক করে দেয়। ত্বক খুব বেশি শুষ্ক হলে গ্লিসারিন লাগাতে পারেন।
৬. মুখ ধোয়ার জন্য ব্যবহার করুন স্বাভাবিক তাপমাত্রার পানি। গরম পানি মুখ শুষ্ক করে দেয়। তবে শীতে ঠাণ্ডা পানি ব্যবহার না করে নাতিশীতোষ্ণ পানি ব্যবহার করুন।
৭. ত্বক শুষ্ক হলে বেশি মুখ ধোয়ার প্রয়োজন নেই। দিনে একবার মুখ ধুয়ে নিলেই হয়। সেটা হতে পারে বিকেলে বা রাতে। তবে ত্বক যদি বেশি তৈলাক্ত হয় তবে দিনে দুইবার মুখ ধুতে হবে। রাতে শোয়ার আগে আর সকালে। মাঝখানে প্রয়োজন হলে ভেজা টিস্যু ব্যবহার করুন।
৮. মুখ পরিষ্কার করার শ্রেষ্ঠ সময় হলো রাত। কারণ রাতে মুখ পরিষ্কার করলে ত্বক বেশি সময় বিশ্রাম নিতে পারে।
৯. মুখ ধোয়ার পর পর ত্বক ভেজা থাকতেই ক্রিম বা ময়েশ্চারাইজার লাগান। মুখ ধোয়ার পর তোয়ালে দিয়ে ত্বক ঘষবেন না।