ইথিওপিয়ায় বিক্ষোভে নিহত ১৬৬

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০৭:১৩ এএম

ইথিওপিয়ার জনপ্রিয় পপ সংগীত শিল্পী হাকালু হুনদেসার মৃত্যুর জেরে দেশটিতে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ১৬৬ জন নিহত হয়েছে। গত শনিবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে হাকালুর মৃত্যুর পর একটি অঞ্চলেই ১৪৫ বেসামরিক নাগরিক ও ১১ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া রাজধানী আদ্দিস আবাবায় আরও ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া মারাত্মক আহত হয়েছে আরও ১৬৭ জন। ১ হাজার ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

ইথিওপিয়ার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক গোষ্ঠী ওরোমোর সদস্য ছিলেন পপ স্টার হাকালু হুনদেসা। সোমবার রাতে রাজধানী আদ্দিস আবাবায় তাকে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। হত্যকাণ্ডের পর দেশটির নৃতাত্ত্বিক গোষ্ঠীগত উত্তেজনা বেড়ে যায়। হুমকিতে পড়ে দেশটির গণতান্ত্রিক পরিবর্তন।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত