নীলফামারী পৌরশহরের কলেজপাড়া নিবাসী পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত পরিদর্শিকা সহসেনা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি...রাজিউন।
বুধবার বেলা ১২টার দিকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মহসেনা বেগম খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিয়ার রহমানের স্ত্রী। বৈশাখী টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি ও জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী এবং একুশে টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি ওয়ালি মাহমুদ সুমনের মা।
মহসেনা বেগমের মৃত্যুতে স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
