পাকা আম সারা বছর সংরক্ষণ করবেন যেভাবে

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১০:৫২ এএম

আমের মৌসুম শেষ হলেও সারা বছর পাকা আমের স্বাদ নিতে পারবেন। আম সংরক্ষণ করে সারাবছরেই খেতে পারেন পাকা আম। সংরক্ষণ করার জন্য দুটি পদ্ধতি অনুসরণ করতে পারেন।

১. প্রথমে যে পাকা আমগুলো সংরক্ষণ করবেন তা বাছাই করুন। ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। বড় একটি পরিষ্কার পাত্রে রেখে খোসা ছাড়ানো আম আটি ছাড়িয়ে জুস করে নিতে হবে। আমের জুস থেকে আটি আলাদা করে পছন্দের বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন। ছোট ছোট পাত্রে এমন পরিমাণ আমের জুস রাখতে হবে যাতে বের করে একবারে খাওয়া যায়।

২. নিম্নোক্ত পদ্ধতিতে প্রায় ১৫ দিন ফ্রিজের নরমালে আম সংরক্ষণ করা যায়-

কোনো দাগ ছাড়া ভালো আম বাছাই করে নিন।

আমগুলোকে যতদূর সম্ভব আলতো করে নাড়াচাড়া করতে হবে। আঘাত লাগানো যাবে না। কোনো জায়গায় আঘাত লাগলে সেই জায়গা পচে যাবে।

আমগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। গরমে আম ঘেমে গেলে বা পানি লাগলে আম পচে যায়।

এক আমের রস অন্য আমকে পচিয়ে দিতে পারে। এইজন্য একটি আমের সঙ্গে অন্য আম যেন লেগে না থাকে। ফ্রিজে রাখার আগে পেপারের ছোট ছোট কাগজে প্রতিটি আম মুড়িয়ে নিন।

মিষ্টির প্যাকেটে/ কাগজের প্যাকেটে বা পেপারে মুড়ানো আমগুলো ঢুকিয়ে ফ্রিজে সংরক্ষণ করুন।

ফ্রিজের যে জায়গাগুলোতে পানি জমতে পারে/ গড়িয়ে পড়ে সেই জায়গাগুলো এড়িয়ে চলুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত