গঙ্গার দূষণ রোধে পরামর্শদাতা সংস্থার নিয়োগ হচ্ছে

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০১:৪৫ এএম

গঙ্গা দূষণ কী ভাবে রোধ করা যায়, তার জন্য এ বার পরামর্শদাতা সংস্থা নিয়োগ করতে চলেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)।

রাজ্যের বিভিন্ন পৌর এলাকার যে সমস্ত নালার মাধ্যমে নোংরা পানি সরাসরি গঙ্গায় গিয়ে পড়ছে, তা কী ভাবে আটকানো যায় অথবা বিকল্প পথে কী ভাবে দূষণ কমানো যায়, তার রূপরেখা ঠিক করবে সংশ্লিষ্ট পরামর্শদাতা সংস্থা। ইতিমধ্যেই সংস্থা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কেএমডিএ সূত্র।

কেএমডিএ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, গঙ্গায় গিয়ে পড়ে এমন ৫৬টি নালার মধ্যে প্রাথমিক ভাবে ২২টি চিহ্নিত করে তার মাধ্যমে হওয়া দূষণ কমানোর কাজ করা হবে। সে জন্য নির্বাচিত সংস্থা সমীক্ষা করে রিপোর্ট তৈরি করবে। কী ভাবে দূষণ কমানো যাবে, তা বিস্তারিত ভাবে ওই রিপোর্টে উল্লেখ করতে হবে। এর পরে সেই রূপরেখা অনুযায়ীই ২২টি নালার দূষণ কমানোর প্রক্রিয়া বাস্তবায়িত করা হবে।

কেএমডিএর এক কর্মকর্তা জানান, পরামর্শদাতা সংস্থা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। দরপত্রও ডাকা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত