ঘুমধুম সীমান্ত থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১০:৫৬ পিএম

পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার ভোরে এ অভিযান চালানো হয়।

এ সময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪ কোটি ২০ লাখ।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)'র উপপরিচালক মো. তাজমিলুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কতিপয় ইয়াবা কারবারিরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি সদস্যরা নাইক্ষ্যংছড়ির রেজুআমতলী মসজিদের পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান নেয়।  বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। বিজিবি টহল দল সরকারি সম্পদ রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে ৮ রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ি জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার মূল্য ৪ কোটি ২০লাখ টাকা। তবে এ সময় কেউ হতাহত হয়েছে কি না জানা যায়নি বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত