দুর্গাপুরে কিশোরের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিজ ঘরে নুর হুদা (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত ৯ টার দিকে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে এ ঘটনা দেখতে পায়। পুলিশের ধারণা এ মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে।

মৃত নুর হুদা উপজেলার পৌর শহরের সাধুপাড়া এলাকার শামসু্িদ্দনের ছেলে। সে পৌর শহরের আত্রাইখালী (বউ বাজার) এলাকায় চা বিক্রেতা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নুর হুদা নিজ বাড়ির অদূরে পৌর শহরের আত্রাইখালী বউ বাজারে চায়ের দোকান পরিচালনা করেন। সন্ধ্যার পর দোকানের জন্য বালতি করে পানি আনতে নিজ বাড়ির টিউবওয়েলে যায়। সেখানে বালতি রেখে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ পরে দরজা না খোলায় পরিবারের লোকজন তাকে ডাক দেয়। কিন্তু তার সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে নুর হুদার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর-এ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, মৃত নুর হুদার সৎ মা প্রায় সময় মারধর করত জানতে পেরেছি। তাই এ মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে। লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত